কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ জুলাই ২০২৬, ১০:৪২| আপডেট : ২৩ জুলাই ২০২৬, ১০:৫১
অ- অ+

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২৩ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘদিনের কর্মজীবনে তিনি একজন সৎ, দক্ষ ও কর্তব্যনিষ্ঠ পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেন।

মোহাম্মদ সাইফুল মালিক চাঁদপুরের বাসিন্দা। মৃত্যুকালে তিনি পরিবার, আত্মীয়স্বজন, সহকর্মী, বন্ধু-বান্ধব ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

বাংলাদেশ পুলিশে দায়িত্ব পালনকালে তিনি সততা, পেশাদারিত্ব ও মানবিক আচরণের মাধ্যমে সহকর্মী ও সাধারণ মানুষের আস্থা অর্জন করেন। জনসেবায় তার আন্তরিকতা এবং দায়িত্ব পালনে নিষ্ঠা তাকে একজন জনপ্রিয় কর্মকর্তা হিসেবে পরিচিত করে তোলে।

তার মৃত্যুতে পুলিশ প্রশাসন, সহকর্মী এবং কুমিল্লা ও চাঁদপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক ও পেশাজীবী মহলের পক্ষ থেকেও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

একজন দায়িত্বশীল ও মানবিক পুলিশ কর্মকর্তার মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার অবদান ও কর্মনিষ্ঠা দীর্ঘদিন স্মরণে থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

(ঢাকাটাইমস/২৩ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের আগমনে উচ্ছ্বসিত ভক্তরা, কনসার্ট ২৪ জুলাই
ট্রাইব্যুনালে হাজির সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন
নবনিযুক্ত নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীমকে ভাইস অ্যাডমিরাল র‍্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৬, মামলা ৫
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা