বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন হাফিজ উদ্দিন

শারীরিক অসুস্থতাজনিত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। শুক্রবার বিকালে তিনি পদত্যাগ করেন। এ বিষয়ে সংবাদ সম্মেলনে কথা বলেছেন স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।
তিনি বলেছেন, ‘তিনি (মো. সাহাবুদ্দিন) শারীরিক অসামর্থ্যের কারণে পদত্যাগ করেছেন। তা গ্রহণ করা হয়েছে। আমি তার মঙ্গল কামনা করছি।’
হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘আমার মনে হয়, উনি মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও বর্তমানে জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রতি সবসময় সমর্থন ও শ্রদ্ধাশীল প্রকাশ করেছেন।’
এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অসুস্থতায় স্বাস্থ্য সার্টিফিকেটের দরকার নেই।
হাফিজ উদ্দিন আহমদ আরো বলেন, এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই যে, তিনি শারীরিকভাবে অসুস্থ। মাঝে মাঝে তিনি অচেতন হয়েছেন বলেও মন্তব্য করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































