প্রধানমন্ত্রীর সঙ্গে আনোয়ার ইব্রাহিমের ফোনালাপ, গ্যাস সংকট মোকাবিলায় সহযোগিতার আশ্বাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ জুলাই ২০২৬, ১৭:৫৭
অ- অ+

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় দেশের গ্যাস সংকট সমাধানে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

প্রতিমন্ত্রী বলেন, ‘ভাসমান এলএনজি (এফএসআরইউ) টার্মিনালে দুর্ঘটনার কারণে কয়েকদিন ধরে আমদানি করা গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছে। সংকট নিরসনে মালয়েশিয়ার একটি কারিগরি বিশেষজ্ঞ দল কাজ করছে।’

তিনি জানান, আগামী সপ্তাহের শুরুতেই দৈনিক ২৮০ থেকে ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ পুনরায় চালু হওয়ার আশা করা হচ্ছে। এছাড়া, ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনালটি আগামী দুই সপ্তাহের মধ্যে পুরোপুরি সচল হতে পারে বলেও জানান তিনি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সংসদ ভবন এলাকায় গণপূর্ত কার্যালয়ে আগুন
তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৭৬
পদোন্নতি পেয়ে সচিব হলেন দুই কর্মকর্তা
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হামের উপসর্গে প্রাণ গেল ৩ শিশুর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা