শেখ হাসিনার বিষয়ে ভারতের এই অবস্থান,বর্তমান সরকারের কূটনৈতিক সফলতা: আবু হানিফ

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ৩১ জুলাই ২০২৬, ১৮:২১
অ- অ+

শেখ হাসিনার বিষয়ে ভারতের এই অবস্থান,বর্তমান সরকারের কূটনৈতিক সফলতা, বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।

শুক্রবার বিকেলে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

আবু হানিফ তার পোস্টে বলেন,"সম্প্রতি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারত কে চিঠি পাঠানো হয় সেখানে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টা জানতে চাওয়া হয়। সেই বিষয়ে ভারত জানিয়েছে বাংলাদেশ সরকারের পাঠানো প্রত্যর্পণ অনুরোধ ভারতের প্রচলিত আইন ও নির্ধারিত প্রশাসনিক প্রক্রিয়া অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষা-নিরীক্ষা করছে। বিষয়টি বর্তমানে বিবেচনাধীন রয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) লোকসভায় উপস্থাপিত পররাষ্ট্রবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে আরও জানানো হয় ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির মাটি ব্যবহার করে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন না বলে ভারতীয় সংসদের একটি স্থায়ী কমিটিকে জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার।

তিনি আরও বলেন, শেখ হাসিনার বিষয়ে ভারত সরকারের এই অবস্থান মূলত জানা যায় বর্তমান সরকারের পাঠানো চিঠির পরিপ্রক্ষিতে। ফলে এটা বিএনপি সরকারের বড় কূটনৈতিক সফলতা বলা যায়। ২০২৪ সালের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেয়। সেখান থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করতে নানা রকম ষড়যন্ত্র করে যাচ্ছে। যেহেতু ভারত জানিয়েছে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা।সুতরাং দেখা যাক এখন শেখ হাসিনার এই ষড়যন্ত্র বন্ধ কিনা,নাকি ভারতের এই বক্তব্যের বিপরীত অবস্থান পরিলক্ষিত হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অটোমেক টু পয়েন্ট জিরো’র উদ্বোধন, প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান
পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক স্ট্যাটাস, একাধিক দাবি রাশেদ খাঁনের
রাজশাহীকে সবুজ নগরী গড়তে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন আরডিএর চেয়ারম্যান
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা