রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারে মার্কিন বিশেষ দূত সার্জিও গোর

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ৩১ জুলাই ২০২৬, ১৩:২৩
অ- অ+

রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি সরেজমিনে দেখতে কক্সবাজারে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল।

শুক্রবার (৩১ জুলাই) দুপুর ১২টার দিকে তারা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। সেখানে অবস্থানরত রোহিঙ্গাদের জীবনযাপন, মানবিক পরিস্থিতি এবং চলমান সহায়তা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেওয়ার কথা রয়েছে তাদের।

এর আগে বৃহস্পতিবার দুপুরে ঢাকায় পৌঁছান সার্জিও গোর। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন তিনি।

বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমান সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক শুরু থেকেই ইতিবাচক এবং তা আরও শক্তিশালী হচ্ছে। একই সঙ্গে রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা আরও বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে।

সরকারি সূত্রে জানা গেছে, শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সার্জিও গোর। এরপরই তার তিন দিনের বাংলাদেশ সফর শেষ হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছয় বছরেও শেষ হয়নি মেজর সিনহা হত্যা মামলার বিচার
ফিটনেসবিহীন যান ও অদক্ষ চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ডিএনসিসি প্রশাসক
বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২
নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা