ধানমন্ডিতে চোরাচালানের ৮৯ লাখ টাকার স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ৩০ জুলাই ২০২৬, ২৩:০৫
অ- অ+

রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৮৯ লাখ টাকা মূল্যের চোরাচালান করা স্বর্ণালংকার উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমন্ডি মডেল থানা। এ ঘটনায় স্বর্ণ চোরাচালান চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন– গোবিন্দ মন্ডল (৫২) ও রাজন চন্দ্র সরকার (৩৫)।

বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপির ধানমন্ডি মডেল থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ২টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আনা চোরাচালানের একটি স্বর্ণের চালান ধানমন্ডি হয়ে হাজারীবাগ এলাকায় নেওয়া হবে। এ তথ্যের ভিত্তিতে ধানমন্ডি ২৭ নম্বর সড়কের মোগল কাবাবের সামনে চেকপোস্ট বসানো হয়।

পরে একটি মোটরসাইকেলের দুই আরোহীকে থামিয়ে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে প্রায় ৮৯ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার উদ্ধার করা হয়। এ সময় ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, উদ্ধার করা স্বর্ণ বিদেশ থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে দেশে এনে চোরাচালানের মাধ্যমে বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তাকে নিয়ে প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ দাবি যুবদল নেতা নাজির হাসানের
মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা, জানুন কবে- কোথায়?
ছিনতাইয়ে ব্যবহৃত অস্ত্রের বাজারে অভিযান, ৪৬৪ ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩
দক্ষিণখানে বাসায় ঢুকে নারীকে শ্বাসরোধে হত্যা, মালামাল লুট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা