উত্তরায় ‘আয়নাঘর’ পরিদর্শন করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকরা

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ আগস্ট ২০২৬, ১২:১১| আপডেট : ০১ আগস্ট ২০২৬, ১২:৪৩
অ- অ+

রাজধানীর উত্তরায় র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলের কথিত ‘আয়নাঘর’ পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারকরা ও প্রসিকিউশন টিম।

আজ শনিবার (১ আগস্ট) বেলা ১১টার দিকে র‍্যাব-১ সদর দপ্তরে অবস্থিত ওই স্থাপনা পরিদর্শন করেছেন।

পরিদর্শনকারী দলে ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, শাইখ মাহদী, সহিদুল ইসলাম সরদার, তাসমিরুল ইসলামসহ প্রসিকিউশন টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।

পাশাপাশি আসামিপক্ষের আইনজীবীরাও এ পরিদর্শনে অংশ নেন।

এর আগে গত ২১ জুলাই প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে কথিত ‘আয়নাঘর’ পরিদর্শনের সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ওইদিন চিফ প্রসিকিউটর র‍্যাব, ডিজিএফআই ও ডিবির কথিত গোপন বন্দিশালাগুলো পরিদর্শনের আবেদন করেন।

প্রসিকিউশনের আবেদনে আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে এসব স্থাপনায় বিরোধী মতাদর্শের ব্যক্তিদের আটক, নির্যাতন ও গুমের অভিযোগ তুলে ধরা হয়।

এরই ধারাবাহিকতায় শনিবার উত্তরার র‍্যাব-১ সদর দপ্তরে অবস্থিত টিএফআই সেলের কথিত ‘আয়নাঘর’ পরিদর্শন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক ও সংশ্লিষ্টরা।

(ঢাকাটাইমস/০১ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বগুড়ায় পিকআপ-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অত্যাধুনিক এফ-৩৫বি যুদ্ধবিমান বিধ্বস্ত
প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের বৈঠক
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা