জেট ফুয়েলের দাম বাড়ল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ আগস্ট ২০২৬, ১৭:৪৪
অ- অ+

আগস্ট মাসের জন্য উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৩০ টাকা ৯৯ পয়সা থেকে বাড়িয়ে ১৫৯ টাকা ৫২ পয়সা করা হয়েছে।

আজ রবিবার (৯ আগস্ট) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিইআরসি।

এ ছাড়া আন্তর্জাতিক ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দাম প্রতি লিটার শূন্য দশমিক ৮৫৫৬ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ০৩৫৮ ডলার নির্ধারণ করা হয়েছে।

এর আগে চলতি বছরের ২৪ মার্চ অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে জেট ফুয়েলের দাম ৮০ শতাংশ এবং আন্তর্জাতিক ফ্লাইটে প্রায় ৭৯ শতাংশ বাড়ানো হয়েছিল। পরে ৭ এপ্রিল আবারও দাম বাড়ানো হয়।

এরপর মে মাসে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২২৭ টাকা ৮ পয়সা থেকে কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা করা হয়। জুন মাসে তা আরও কমিয়ে প্রতি লিটার ১৫০ টাকা ২১ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাসিনার সাহস থাকলে দেশে এসে আইনের মুখোমুখি হোক: ডা. জাহিদ
সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন কারাগারে
পোস্তগোলায় ৫৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ১
রাষ্ট্রপতি নির্বাচনে এমপি গাজী নজরুল ভোট দিতে পারবেন কি না? যা জানালেন শিশির মনির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা