ঢাকাস্থ মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২১
অ- অ+

কূটনীতিকদের ভুয়া পরিচয় ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা চালানো হচ্ছে—এমন অভিযোগে ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক জরুরি সতর্কবার্তা জারি করেছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মার্কিন দূতাবাস, বাংলাদেশের অফিশিয়াল পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই বিশেষ সতর্কতা দেওয়া হয়।

বার্তায় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, মার্কিন দূতাবাসের কোনো কর্মকর্তা কিংবা কর্মচারী অনলাইনে কখনো কোনো সাধারণ নাগরিকের কাছে অর্থ, গিফট কার্ড বা ব্যক্তিগত আর্থিক তথ্য (যেমন: ব্যাংক অ্যাকাউন্ট, গোপন পিন বা ক্রেডিট কার্ড নম্বর) দাবি করবেন না।

প্রতারকদের হাত থেকে সুরক্ষায় দূতাবাস দুটি গুরুত্বপূর্ণ পরামর্শ ও নির্দেশিকা প্রদান করেছে—

১. অনাকাঙ্ক্ষিত যোগাযোগে সাড়া না দেওয়া: কেউ নিজেকে মার্কিন কূটনীতিক পরিচয় দিয়ে যোগাযোগ করলে এবং কোনো ধরনের টাকা বা ব্যক্তিগত তথ্য দাবি করলে তাতে যুক্ত না হওয়া ও বার্তা উপেক্ষা করা।

২. আর্থিক লেনদেন বন্ধ রাখা: যেকোনো ধরনের প্রলোভন, লোভনীয় প্রস্তাব বা জরুরি সহায়তার আবেদনে সাড়া দিয়ে কোনো আর্থিক লেনদেন না করা।

অনলাইনে তৈরি করা এসব ভুয়া আইডির বিষয়ে দেশের সাধারণ মানুষকে সচেতন থাকার অনুরোধ জানিয়ে প্রতারকদের ফাঁদে না পড়তে বিশেষভাবে পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে  ৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৯৩
বাবা হত্যা দায়ে ছেলেসহ ২ জনের মৃত্যুদণ্ড
পবিত্র মক্কায় হামলার সতর্কতা জারি সৌদির