মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাসচাপায় সৌদি প্রবাসী যুবক নিহত

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ অক্টোবর ২০২৬, ০৯:২৭
অ- অ+

চাঁদপুরের শাহরাস্তিতে মেয়ের জন্মদিনের কেক কিনতে যাওয়ার পথে বাসচাপায় নিহত হয়েছেন সৌদিপ্রবাসী যুবক আল আমিন (৪০)। আহত হন তার মোটরসাইকেল সঙ্গী হৃদয় নামের এক তরুণ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে উপজেলার মৌতাবাড়ি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আল আমিন উপজেলার কৃষ্ণপুর গ্রামের মসজিদ বাড়ির আব্দুল মান্নানের ছেলে।

পুলিশ ও স্থানীয সূত্রে জানা যায়, সৌদিপ্রবাসী আল আমিন মেয়ের জন্মদিনের কেক কিনতে বাইকে করে হাজীগঞ্জে যাচ্ছিলেন। তার বাইক সঙ্গী ছিলেন হৃদয়। পথে মৌতাবাড়ি এলাকায় একটি বাস তাদের চাপা দেয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন।

হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতালে নেওয়ার পথে আল আমিনের মৃত্যু। হাজীগঞ্জ থানার পক্ষ থেকে শাহরাস্তি থানা পুলিশকে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে।

এক মেয়ের জনক আল আমিন রোববার সকালে তার চাকরিস্থল সৌদি আরব যাওয়ার কথা ছিলো।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশে ফেরা তো দূরের কথা, হাসিনার মরদেহ দাফন করার সাহস কারও নেই: রাশেদ খাঁন
ইস্তাম্বুলে ভবন ধসে শিশুসহ নিহত ৫
আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ
৮ বিভাগে ২০টি ‘মডেল খাল’, কর্মসংস্থান হবে ২ হাজার ৪০০ পরিবারের