ঢাকায় গ্রেপ্তার কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২৪
অ- অ+

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের উত্তরা বিভাগের একটি দল রাজধানীর কলাবাগান এলাকা থেকে সাইফ উদ্দিন পাপ্পু (৪৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তিনি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।

সোমবার ভোররাতে তাকে গ্রেপ্তার করা হয়। সাইফ উদ্দিন পাপ্পুর বাড়ি কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের কেশনপারে। তার বাবার নাম রুহুল আমিন।

গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইলিয়াস কবির জানিয়েছেন, সাইফ উদ্দিনকে ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে, জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলন দমনে সাইফ উদ্দিন পাপ্পু সামনের সারিতে ছিল।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পূবাইলে প্লাস্টিকের গোডাউনে আগুন
হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৮৯
খুলনায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের