গুলশানে মিছিলের অন্যতম নেতৃত্বদানকারী হামিদুর রহমান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৯
অ- অ+

সম্প্রতি রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অংগসংগঠনের নেতা-কর্মীদের মিছিলের অন্যতম নেতৃত্বদানকারী কাজী হামিদুর রহমানকে (৪৯) গ্রেপ্তার করেছে খিলক্ষেত পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি মোটরসাইকেল নিয়ে ওই মিছিলে অংশ নিয়েছিলেন।

শুক্রবার সন্ধ্যায় খিলক্ষেত থানা পুলিশের একটি সূত্র এ তথ্য জানান।

পুলিশ জানায়, গত ১১ সেপ্টেম্বর দুপুরে গুলশানে নিষিদ্ধ দলের মিছিলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ বিকাল সাড়ে তিনটার দিকে খিলক্ষেত থানার পিংক সিটি এলাকা থেকে কাজী হামিদুর রহমানকে (৪৯) গ্রেপ্তার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, হামিদুর রহমান মিছিলটিতে মোটরসাইকেলে করে সামনের সারিতে ছিলেন এবং স্লোগান দেওয়ার পাশাপাশি নেতৃত্ব দিচ্ছিলেন।

গ্রেপ্তার হামিদুর রহমান খিলক্ষেত থানাধীন ৪৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি বলে পুলিশ জানিয়েছে। তিনি খিলক্ষেত থানা আওয়ামী লীগের সভাপতি কেরামত আলীর বডিগার্ড হিসেবেও পরিচিত বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, হামিদুর রহমানের বাড়ি খিলক্ষেত থানার বড়ুয়া দেওয়ানপাড়া এলাকায়। তার বাবার নাম মৃত কাজী আব্দুল মতিন এবং মায়ের নাম হাসিনা বেগম। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঝিনাইদহে ৪০ কোটি টাকা ব্যয়ে রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম
ধলেশ্বরী নদীতে ভাসছিল মাথাবিহীন কিশোরীর লাশ
টেকনাফে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি, আহত ২
উখিয়ায় অসচ্ছল মানুষের জন্য ইজিপিপি প্লাসের ৪৪ প্রকল্পের কাজ শুরু