ডেঙ্গু প্রতিরোধে ‘জনসচেতনতা সপ্তাহ’ পালন করবে জামায়াত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ অক্টোবর ২০২৬, ১৬:৩০
অ- অ+

সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহরূপ ধারণ করেছে। এতে বহু মানুষের মৃত্যুর ঘটনা ঘটছে। জনগণের সচেতনতা ও সহযোগিতায় কেবল জীবনবিনাশী মশাবাহিত রোগটি থেকে সর্বস্তরের মানুষকে রক্ষা সম্ভব হবে। এজন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আগামী ৪ থেকে ১০ অক্টোবর দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে ‘জনসচেতনতা সপ্তাহ’ পালন করা হবে।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে এক বিবৃতিতে তা জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, আগামী ৪ অক্টোবর রোববার সকাল ৯টায় রাজধানীর মগবাজারে ঐতিহ্যবাহী মধুবাগ খেলার মাঠে ৪ থেকে ১০ অক্টোবর দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ পালন কর্মসূচি উদ্বোধন করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে দেশবাসী, সংগঠনের নেতাকর্মী এবং সব শ্রেণি-পেশার মানুষের প্রতি ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঝিনাইদহে ৪০ কোটি টাকা ব্যয়ে রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম
ধলেশ্বরী নদীতে ভাসছিল মাথাবিহীন কিশোরীর লাশ
টেকনাফে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি, আহত ২
উখিয়ায় অসচ্ছল মানুষের জন্য ইজিপিপি প্লাসের ৪৪ প্রকল্পের কাজ শুরু