ভারতকে ১৩৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  প্রকাশিত : ২৫ জুন ২০২৬, ২১:২০
অ- অ+

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ-১ নিজেদের চতুর্থ ম্যাচে ভারতকে জয়ের জন্য ১৩৭ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। এ ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৬ রান করে টাইগ্রেসরা।

দলের হয়ে জুয়াইরিয়া ফেরদৌস ৩৩ ও অধিনায়ক নিগার সুলতানা ৩২ রান করেন।

ম্যানচেস্টারে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেয় বাংলাদেশ। দ্বিতীয় ওভারের শেষ বলে প্রথম উইকেট হারায় টাইগ্রেসরা। ৪ রান করে ফিরেন ওপেনার দিলারা আক্তার।

এরপর ৪২ বলে ৫১ রানের জুটি গড়েন জুয়াইরিয়া ও সোবহানা মোস্তারি। উইকেটে সেট হয়ে দলীয় ৭৯ রানের মধ্যে বিদায় নেন দু’জনে। জুয়াইরিয়া ৫টি বাউন্ডারিতে ৩৩ এবং সোবহানা ২ চারে ২২ রান করেন।

চতুর্থ উইকেটে শারমিন আক্তারকে নিয়ে ২১ বলে ২৭ রানের জুটিতে বাংলাদেশের রান ১শতে নেন অধিনায়ক নিগার। ৪টি চারে ২৭ বলে ৩২ রান করে বিদায় নেন নিগার।

দলীয় ১০৬ রানে টাইগ্রেস দলনেতা ফেরার পর শারমিন ১০ রানে আহত অবসর ও রিতু মনি ৮ রানে আউট হন।

শেষ দিকে স্বর্ণা আক্তার ১০ বলে ১৩ রানের সুবাদে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৬ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

ভারতের রাধা যাদব ২৮ রানে ৩ উইকেট নেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘আপনি নির্বাচিত নন, ভোটে অংশ নেবেন না’—সংসদে আমিনুল হককে স্পিকার
বাংলাদেশকে চাপে রেখে ২০০ ছাড়াল জিম্বাবুয়ের লিড
অর্থবিল-২০২৬ সংসদে পাস, কালো টাকা সাদা করার সুযোগ বাতিল
‘সীমান্তের অতন্দ্র প্রহরী’; ২৩১ বছরের গৌরবগাঁথা: ইতিহাস, ঐতিহ্য ও আধুনিক অভিযাত্রা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা