দেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিক, নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ জুন ২০২৬, ০৮:২০
অ- অ+

ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর ‘আই’ গ্রুপের শেষ ম্যাচে দুর্দান্ত এক জয় তুলে নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে ফ্রান্স। বস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নরওয়েকে ৪-১ গোলে হারিয়েছে দিদিয়ের দেশমের শিষ্যরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ফ্রান্স। দলের হয়ে নায়ক বনে যান উসমান দেম্বেলে। পিএসজির এই তারকা ফরোয়ার্ড মাত্র ৩২ মিনিটের মধ্যেই হ্যাটট্রিক পূর্ণ করে বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড গড়েন।

বিশ্বকাপ ইতিহাসের দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড এখনও অস্ট্রিয়ার সাবেক স্ট্রাইকার এরিক প্রবস্টের দখলে। তিনি ১৯৫৪ বিশ্বকাপে সাবেক চেকোশ্লোভাকিয়ার বিপক্ষে ২৪ মিনিটে তিন গোল করেছিলেন। দেম্বেলের এই কীর্তিতে পেছনে পড়ে গেছেন ইংল্যান্ডের কিংবদন্তি স্ট্রাইকার গ্যারি লিনেকার, যিনি ১৯৮৬ বিশ্বকাপে পোল্যান্ডের বিপক্ষে ৩৫ মিনিটে হ্যাটট্রিক করেছিলেন।

নরওয়ের হয়ে ২১ মিনিটে একটি গোল শোধ করেন থেলো অসগার্ড। তবে দ্বিতীয়ার্ধে ৫০ মিনিটে পাওয়া পেনাল্টি কাজে লাগাতে ব্যর্থ হন ইয়ারগেন স্ট্রান্ড লারসেন। তার মিস করা স্পট-কিকের পর ম্যাচে ফেরার সম্ভাবনাও শেষ হয়ে যায় নরওয়ের।

ম্যাচের যোগ করা সময়ে আরেকটি গোল করেন দেজিরে দুয়ে। তার গোলেই ৪-১ ব্যবধানের বড় জয় নিশ্চিত করে ফ্রান্স।

এই জয়ের ফলে গ্রুপ সেরা হয়ে শেষ ৩২ দলের নকআউট পর্বে উঠেছে ফ্রান্স। তবে তাদের পরবর্তী প্রতিপক্ষ এখনো নির্ধারিত হয়নি। ‘সি’, ‘ডি’, ‘এফ’, ‘জি’ ও ‘এইচ’ গ্রুপের তৃতীয় সেরা কোনো দলের বিপক্ষে খেলতে পারে গত আসরের রানার্সআপরা। সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে আলোচনায় রয়েছে সুইডেন।

অন্যদিকে গ্রুপ রানার্সআপ হিসেবে নকআউট পর্বে জায়গা পাওয়া নরওয়ে মুখোমুখি হবে ‘ই’ গ্রুপের রানার্সআপ আইভরি কোস্টের।

(ঢাকাটাইমস/২৭ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নতুন প্রজন্মকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকার এনজিওগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে চায়: ববি হাজ্জাজ
জুনের প্রথম ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৫৮ কোটি ৬০ লাখ ডলার
‘আপনি নির্বাচিত নন, ভোটে অংশ নেবেন না’—সংসদে আমিনুল হককে স্পিকার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা