উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের নকআউটে কঙ্গো

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ জুন ২০২৬, ০৮:৫৫
অ- অ+

বিশ্বকাপের মঞ্চে ৫২ বছর পর ফিরে নতুন ইতিহাস গড়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র (ডিআর কঙ্গো)। গ্রুপ পর্বের শেষ ম্যাচে উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে আফ্রিকার দেশটি।

আজ রবিবার (২৮ জুন) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় অনুষ্ঠিত ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে জয় তুলে নেয় কঙ্গো। এই জয়ের ফলে ‘কে’ গ্রুপে তৃতীয় স্থান নিশ্চিত করে নকআউট পর্বে খেলার টিকিট পায় তারা।

গ্রুপ পর্ব শেষে তিন ম্যাচে দুটি জয় ও একটি ড্রয়ে সর্বোচ্চ ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে কলম্বিয়া। সমান তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পর্তুগাল। আর ৪ পয়েন্ট সংগ্রহ করে তৃতীয় স্থানে থেকে শেষ ষোলো নিশ্চিত করেছে কঙ্গো।

তবে ম্যাচের শুরুটা মোটেও ভালো হয়নি কঙ্গোর জন্য। ম্যাচের ১০ মিনিটেই গোল হজম করে পিছিয়ে পড়ে তারা। উজবেকিস্তানের হয়ে গোল করে দলকে এগিয়ে দেন এলদর শোমুরোদভ। দীর্ঘ সময় সেই লিড ধরে রাখে উজবেকিস্তান।

কিন্তু দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের চিত্র। ৬৮ মিনিটে পেনাল্টি পায় কঙ্গো। স্পটকিক থেকে গোল করে দলকে সমতায় ফেরান ইয়োয়ানে উইসা।

সমতার ১০ মিনিট পরই কঙ্গোকে এগিয়ে দেন ফিস্টন মায়েলে। এরপরও আক্রমণ চালিয়ে যেতে থাকে আফ্রিকান দলটি। যোগ করা সময়ের প্রথম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন উইসা।

৩-১ গোলের এই জয় শুধু নকআউট পর্বের টিকিটই নিশ্চিত করেনি, বিশ্বকাপের ইতিহাসেও ডিআর কঙ্গোর জন্য নতুন এক অধ্যায়ের সূচনা করেছে।

(ঢাকাটাইমস/২৮ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুধকুমারের পানি বিপৎসীমার ২৬ সেন্টিমিটার উপরে, পানিবন্দি ২০ গ্রাম
বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য: ড. মাহদী আমিন
নতুন প্রজন্মকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকার এনজিওগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে চায়: ববি হাজ্জাজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা