আনসার-ভিডিপির কৃতি ২৩ খেলোয়াড়কে সংবর্ধনা

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৮ জুন ২০২৬, ২১:৪৫
অ- অ+

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা ও প্রাইজমানি প্রদান এবং ৯ম জাতীয় বেসবল টুর্নামেন্ট-২০২৬-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার গাজীপুরের সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

অনুষ্ঠানে কাবাডি, উশু, বক্সিং, টেবিল টেনিস, কারাতে, ভলিবল, ব্যাডমিন্টন ও ভারোত্তোলনসহ বিভিন্ন ডিসিপ্লিনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী ২৩ জন খেলোয়াড়কে সম্মাননা ও প্রাইজমানি দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের প্রান্তিক পর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জাতীয় ক্রীড়াঙ্গনে দক্ষ ও প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বলেন, কৃতি খেলোয়াড়দের এই স্বীকৃতি তাঁদের কঠোর পরিশ্রম ও সাফল্যের মূল্যায়ন। এ ধরনের উদ্যোগ নতুন প্রজন্মকে খেলাধুলায় আরও উৎসাহিত করবে।

সংবর্ধনা শেষে প্রতিমন্ত্রী ৯ম জাতীয় বেসবল টুর্নামেন্ট-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে অংশ নেন। তিনি দেশে বেসবল খেলার প্রসারে আনসার-ভিডিপির ভূমিকার প্রশংসা করেন এবং চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ বেসবল দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন।

সমাপনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, তরুণদের মেধা ও সুস্থ মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব বিবেচনায় সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। রাজধানীর বাইরে জেলা ও উপজেলা পর্যায়েও বেসবলসহ সম্ভাবনাময় খেলাগুলো ছড়িয়ে দিতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

আনসার মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, মাদকমুক্ত ও শৃঙ্খলাবদ্ধ যুবসমাজ গঠনে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি জানান, বিকেএসপির সহযোগিতায় আনসার-ভিডিপি তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় গড়ে তুলতে ধারাবাহিকভাবে কাজ করছে এবং বাহিনীর অনেক খেলোয়াড় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করেছেন।

অনুষ্ঠানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশিদ, আনসার ও ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট ও উপমহাপরিচালক মো. সাইফুল্লাহ রাসেল, বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, প্রশিক্ষক, খেলোয়াড় ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকার এনজিওগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে চায়: ববি হাজ্জাজ
জুনের প্রথম ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৫৮ কোটি ৬০ লাখ ডলার
‘আপনি নির্বাচিত নন, ভোটে অংশ নেবেন না’—সংসদে আমিনুল হককে স্পিকার
বাংলাদেশকে চাপে রেখে ২০০ ছাড়াল জিম্বাবুয়ের লিড
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা