কামিল পরীক্ষা শুরু রবিবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ এপ্রিল ২০১৭, ১৭:৩১
অ- অ+

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীনে ২০১৫ সালের কামিল প্রথম পর্বের পরীক্ষা আগামীকাল রবিবার এবং দ্বিতীয় পর্বের পরীক্ষা সোমবার শুরু হবে।

ইবি’র ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক এ কে আজাদ লাভলু জানান, সময়সূচি অনুযায়ী সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে শেষ হবে বেলা ২টায়। সারাদেশের ১৩০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, উভয় পর্বে প্রায় ১৮ হাজার পরীক্ষার্থী এতে অংশগ্রহণ করবেন।

নিয়ন্ত্রক অফিস সূত্রে বলা হয়েছে, প্রথম পর্ব ও দ্বিতীয় পর্বের পরীক্ষা যথাক্রমে ৫ এবং ৭ মে শেষ হবে।

বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.iu.ac.bd পাওয়া যাবে।

(ঢাকাটাইমস/২২এপ্রিল/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাবির তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত, দুজনকে অব্যাহতি
আনোয়ার ইব্রাহিমের ফেসবুক পেজে তারেক রহমানের সফরচিত্র, ব্যাকগ্রাউন্ডে ‘মহাজাদু’ গান
মাদকের থাবায় তরুণ প্রজন্ম, বাড়ছে শঙ্কা
আপত্তিকর ভিডিও প্রকাশের ঘটনায় বিআইডব্লিউটিএর পরিচালক আরিফ বরখাস্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা