ঢামেকে রোগী দেখতে জামানত লাগবে ২০০ টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ জুলাই ২০১৭, ২১:৪৭| আপডেট : ১০ জুলাই ২০১৭, ২১:৫৭
অ- অ+

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের দেখতে দর্শনার্থীদের একটি পাস সংগ্রহ করতে হবে। রোগীর স্বজনদের ওই পাস সংগ্রহ করতে হবে জরুরি বিভাগের টিকিট কাউন্টার থেকে দুইশ টাকা দিয়ে। পরে ওই দর্শনার্থী রোগীকে দেখে চলে যাওয়ার সময় পাস জমা দিয়ে তার টাকা ফেরত পাবেন।

সোমবার বিকালে কর্তৃপক্ষ এ সংক্রান্ত একটি নোটিশ টানিয়েছে হাসপাতালের জরুরি বিভাগে।

নোটিশে দর্শনার্থী পাসসংক্রান্ত তথ্যাবলীতে বলা হয়েছে:

রোগীদের সাথে হাসপাতালে প্রবেশের পূর্বে দর্শনার্থী পাস গ্রহণ বাধ্যতামূলক।

প্রতি রোগীর জন্য একটি পাস ও প্রয়োজনে অধিক পাস সংগ্রহ করা যাবে।

রোগীর ভর্তির সময়ে দুইশত টাকা (ফেরতযোগ্য) প্রদান করে দর্শনার্থী পাস গ্রহণ করুন।

দর্শানার্থী পাস ছাড়া কোনোমতেই রোগীর নিকট অবস্থান করা যাবে না।

হাসপাতাল ত্যাগের সময় নির্দিষ্ট কাউন্টারে পাস জমা দিয়ে দুইশ টাকা ফেরত নিন।

পাসটি সরকারি সম্পত্তি বিধায় এটি সযত্নে রাখুন।

পাশ ছাড়া রোগীর সাথে দেখা করার সময় বিকাল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত।

কোন অবস্থাতেই পাস বিক্রয়যোগ্য ও হস্তান্তরযোগ্য নয়।

পাস হারিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষকে জানাতে হবে, তবে জামানতের টাকা ফেরত পাওয়া যাবে না।

হাসপাতালের সংক্রামন হ্রাস, পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা, নিরাপত্তা ও রোগীর সুচিকিৎসার স্বার্থে দর্শনার্থী পাস গ্রহণ করুন।

এ ব্যাপারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক জাকির হোসেন ঢাকাটাইমসকে বলেন, ‘এতে রোগীর ভালো হবে এবং হাসপাতালের সংক্রামন হ্রাস, পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা ও নিরাপত্তা বাড়বে।’

(ঢাকাটাইমস/১০জুলাই/এএ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেচ মৌসুমে তেল সংকট, দুশ্চিন্তায় প্রান্তিক কৃষকরা
পুলিশের আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দিলেন আইজিপি
জুলাই আন্দোলনে আহত হোসেনকে আর্থিক সহায়তা দিলেন তারেক রহমান
শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে দেড় কোটি টাকার ইয়াবা জব্দ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা