কাল মুক্তি পাচ্ছে ‘ভালোবাসাপুর’

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ নভেম্বর ২০১৬, ১৬:৪০
অ- অ+

এখলাস আবেদীনের নতুন ছবি ‘ভালোবাসাপুর’ মুক্তি পাচ্ছে আগামীকাল শুক্রবার। ছবিতে অভিনয় করেছেন নবাগত শিশির আহমেদ, মনিরাজ এবং আরনা।

ছবিটি নিয়ে শিশির আহমদে ঢাকাটাইমসকে বলেন, এই ছবিটিসহ আমি মোট তিনটি ছবিতে অভিনয় করেছি।এগুলো সঠিক সময়েই মুক্তি পেয়েছে। শুক্রবার মুক্তি পাচ্ছে ভালোবাসাপুর। সবার কাছে অনুরোধ থাকবে আমার অভিনীত তৃতীয় ছবি ভালোবাসা পুর হলে গিয়ে ছবিটি দেখার জন্য। এ ছবিত্রে আমাকে ভিন্নরুপে দেখতে পাবেন দর্শকরা।

জ্যাকফ্রুট মাল্টিমিডিয়া প্রযোজিত ও পরিবেশিত এ চলচ্চিত্রে অভিনয় করেছেন আশফাক, রেবেকা, সাদেক বাচ্চু, রেহেনা জলি, সুব্রত, আমীর সিরাজী, জ্যাকি, দুলারী, ববি, সাইফুল ইসলাম প্রমুখ। ত্রিভুজ প্রেমের এ ছবির কাহিনি চিত্রনাট্য করেছেন পরিচালক এখলাস আবেদীন নিজেই। চিত্রগ্রহন করেছেন এম এইচ স্বপন। সংগীত পরিচালনা করেছেন আহম্মেদ কিসলু।

(ঢাকাটাইমস/১০নভেম্বর/এসজেআর/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পালিয়ে যাওয়া স্বৈরাচার অর্থ দিচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা ছড়াচ্ছে: তারেক রহমান
মৃত্যুর গুজবের মধ্যে প্রকাশ্যে কিম জং উন
সৌদিতে মৃত্যুদণ্ডের খবর, মেয়ের সন্ধানে উদ্বিগ্ন সুইটির পরিবার
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি গঠন স্থগিতের বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে রিট