নওগাঁয় জামায়াত নেতা গ্রেপ্তার

নওগাঁর রানীনগর উপজেলা জামায়াতের সেক্রেটারি ডা. আনজির হোসেনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাত ৮টার দিকে উপজেলার দাউদপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) জাকিরুল ইসলাম জানান, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে দাউদপুর গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে জামায়াত নেতা ডা. আনজির হোসেনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
ওসি জাহিরুল ইসলাম জানান, আটক আনজির একাধিক নাশকতা মামলার আসামি। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। রবিবার আসামিকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
(ঢাকাটাইমস/২এপ্রিল/প্রতিনিধি/এলএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
মন্তব্য করুন













































