আত্রাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রীর মৃত্যু

নওগাঁ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ এপ্রিল ২০১৭, ১৯:২২
অ- অ+
ফাইল ছবি

নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখারা বাজার এলাকায় বিুদ্যৎস্পৃষ্ট হয়ে জনি ইসলাম (২৪) নামে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে।

রবিবার দুপূর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জনি উপজেলার নন্দোনালী গ্রামের আব্দুল মতিনের ছেলে।

স্থানীয়রা জানান, বান্ধাইখাড়া বাজার সংলগ্ন আলহাজ্ব শামসুল হুদার বাড়ির ছাদে লোহার রডের কাজ করছিলেন জনি। এ সময় বাড়ির বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে জনি ছাদ থেকে মাটিতে পড়ে মাথায় আঘাত পান। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

(ঢাকাটাইমস/২৩এপ্রিল/প্রতিনিধি/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে এসে পালাল দুর্বৃত্তরা
পুরান ঢাকার কেন্দ্রীয় কারা ক্যাম্পাসে মেডিকেল সেন্টার ও প্যাথলজিক্যাল ইউনিট উদ্বোধন
সব সরকারি দপ্তরের জন্য জরুরি নির্দেশনা
অতিরিক্ত বিল নিয়ে কিছু গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে: বিদ্যুৎ বিভাগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা