পল্লবীতে কলেজছাত্রের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০১৭, ২০:১৭
অ- অ+
প্রতীকী ছবি

প্রেমিকার পরিবারের অপমানের কারণে রাজধানীর পল্লবী এলাকায় একজন কলেজছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তার নাম লাবিব আল হাবিব রিহাদ ওরফে লাবিবুল ইসলাম (১৭)।

আজ মঙ্গলবার সকালে মিরপুর ডিওএইচএসের ৭ নম্বর সড়কের ৪০১ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।

পরে গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্লবী থানার উপপরিদর্শক সেলিম রেজা জানান, ভোর চারটার দিকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে লাবিব। পরিবারের লোকজন তাকে গুলশান ইউনাইটেড হাসপাতালে নিয়ে যায়। আজ সকাল সোয়া নয়টার দিকে তার লাশ পুলিশ ঢাকা মেডিকেলের মর্গে পাঠায়।

মৃত লাবিবের পরিবারের বরাত দিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, লাবিব ভিকারুন নিছা নূন স্কুলের এক ছাত্রীকে ভালোবাসত। গতকাল সোমবার বিকালে ওই ছাত্রী লাবিবকে তার বামা-মাকে নিয়ে বেইলী রোডে আসতে বলে। সেখানে ছাত্রীটির পরিবারের লোকজন লাবিব ও তার পরিবারের সদস্যদের মারধর করে। এই অপমান সইতে না পেরে আত্মহত্যা করে লাবিব।

লাবিব আল হাবিব রিহাদ ওরফে লাবিবুল ইসলাম ক্যান্টনমেন্ট আদমজী স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল। সে তার পরিবারের সঙ্গে রাজধানীর পল্লবী থানার ১২ নম্বর সেকশনের ডিওএসএইচের সাত নম্বর সড়কের ৪০১ নম্বর বাড়িতে বসবাস করতেন। লাবিব মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার গোয়ালগাঁও গ্রামের মো. আনিছুল ইসলামের ছেলে।

(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/এএ/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কাফরুলে চালকের মাথায় ইট মেরে মোটরসাইকেল ছিনতাই, মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার
ব্যাংক হিসাবে আবগারি শুল্কের সীমা ৩ লাখ থেকে ৪ লাখ টাকা করার প্রস্তাব
মাসের শেষে চীন সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সিটি মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, ফায়ারের ১২ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা