ছাত্রীকে বাঁচাতে গিয়ে নিখোঁজ শিক্ষকের লাশ উদ্ধার

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ জুলাই ২০১৯, ১১:২৫| আপডেট : ২৯ জুলাই ২০১৯, ১২:০২
অ- অ+

নাটোরের হালতি বিলে কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থীর সঙ্গে নৌকা ভ্রমণের জন্য বের হয়েছিলেন নর্থবেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক মোখলেছুর রহমান পলাশ। এ সময় হঠাৎ পা পিছলে নৌকা থেকে পড়ে যান এক শিক্ষার্থী। ছাত্রীকে উঠাতে প্রাণপন চেষ্টা করার সময় পানিতে পড়ে যান মোখলেছুর। ছাত্রী প্রাণে রক্ষা পেলেও নিখোঁজ থাকেন মোখলেছুর। নিখোঁজের দুই দিন পর বিল থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়।

সোমবার সকাল ১০টার দিকে বিলের মহিষমারী এলাকা থেকে তার লাশ উদ্ধার করে নলডাঙ্গা থানা পুলিশ।

মোখলেছুর রহমান রাজশাহী নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজনেস স্টাডিস বিভাগের শিক্ষক ছিলেন।

গত ২৭ জুলাই শনিবার দুপুরে নৌকা ভ্রমণে গিয়ে একই বিভাগের শিক্ষার্থী প্রাপ্তি সাহাকে বিলের পানি থেকে উঠাতে গিয়ে নিখোঁজ হন মোখলেছুর। তাকে উদ্ধারে ডুবরিসহ স্থানীয় লোকজন অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়।

সোমবার সকালে ঘটনাস্থল থেকে ১৫ কিলোমিটার দূরে মহিষমারী এলাকায় শিক্ষক মোখলেছুরের লাশ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসে।

নাটোরের নলডাঙ্গা থানার ওসি শফিকুর রহমান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

ঢাকাটাইমস/২৯জুলাই/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সামাজিক মাধ্যমে পুলিশকে নিয়ে অপপ্রচার, আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি
সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ, অর্থ মন্ত্রণালয়ের পরিপত্র
প্রতিমন্ত্রীর পদমর্যাদায় আইরিন খানকে জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি নিয়োগ
দেশি অস্ত্রশস্ত্র নিয়ে ফলদ ও বনজ গাছের চারা কর্তন, শাস্তির দাবি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা