স্মিথকে নকল আর্চারের!

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ আগস্ট ২০১৯, ১২:৫৬
অ- অ+

অ্যাশেজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ড পেসার জফরা আর্চারের বলে চোট পেয়ে তৃতীয় টেস্ট থেকে ছিটকে গিয়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান স্টিভ স্মিথ। এই পেসারের বলে আতঙ্ক ছড়িয়েছে অজি শিবিরে। তাঁর ভয়ঙ্কর গতিতে আছড়ে পড়া বল সামলাতে হেলমেট পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ড। এসব দেখে বোধ হয় বেশ খোশ মেজাজেই রয়েছেন আর্চার। সেটাই দেখা গেল এই ভিডিওতে।

তৃতীয় টেস্ট শুরু আজ হেডিংলেতে। তার আগে প্র্যাকটিসে স্টিভ স্মিথকে নকল করতে দেখা গেল আর্চারকে। অ্যাশেজে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে যে ভাবে বল ছাড়ছিলেন স্মিথ, সেভাবেই নেটে বল ছাড়তে দেখা গেল ইংরেজ পেসারকে। যদিও সেখানেই তিনি থেমে থাকেননি। একের পর এক বল স্টেপ-আউট করে মারতে শুরু করেন স্টিভ স্মিথের মতো।

যা দেখে চিন্তায় পড়তে পারে অজি শিবির। আর্চারের পেস সামলাতেই হিমশিম খেয়েছে তাঁরা, এবার যদি ব্যাটসম্যান আর্চারকে সামলাতে হয়, তাহলে সত্যি চিন্তা বাড়বে টিম পেইনদের।

ভিডিও

(ঢাকাটাইমস/২২ আগস্ট/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কারখানার উৎপাদন অব্যাহত রাখা ও জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর
নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠানে তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর
ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে: আনসার মহাপরিচালক