স্বামীর খোঁজে বাংলাদেশে বিদেশি তরুণী

বিনোদন প্রতিবেদক
  প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৪৭
অ- অ+
‘কোথায় পাবো তারে’ নাটকের একটি দৃশ্যে ইরেশ যাকের ও বিদেশিনী অভিনেত্রী

সারোয়ার অফিসের কাজে লঞ্চে করে ঢাকার বাইরে যাচ্ছেন। যাত্রা পথে তার পাশের কেবিনে এক বিদেশিনী তরুণীকে দেখতে পান। তার সঙ্গে নিজে থেকে পরিচিত হন সারোয়ার।

বিদেশিনী নেদারল্যান্ডস থেকে বাংলাদেশে এসেছেন বাচ্চু নামের এক ব্যক্তির খোঁজে। কথা বলার এক পর্যায় তার সঙ্গে সারোয়ারের বন্ধুত্ব হয়ে যায়। বিদেশিনী সবকিছু সারোয়ারকে বলেন এবং তার কাছে বাচ্চুকে খুঁজে পাওয়ার ব্যাপারে সাহায্য চান। রাজি হন সারোয়ার।

দুইমাস আগে বাচ্চু দেশে এসেছেন। কিন্তু বেশ কিছুদিন ধরে তার স্কাইপি, ফোন সবই বন্ধ। সারোয়ার ও বিদেশিনী মিলে বাচ্চুর বাড়ি খুঁজে জানতে পারেন, ভাইদের হাতে তিনি নিহত হয়েছেন। বাচ্চুর সঙ্গে এই বিদেশিনীর নেদারল্যান্ডসে বিয়ে হয়েছিল। তাদের ছয় মাসের সংসার।

স্বামীর হত্যার ঘটনা জানার পর নিজ দেশে চলে যান বিদেশিনী। কিছুদিন পর সারোয়ারকে মেইল করে জানান, তিনি গর্ভবতী। আর তার অনাগত সন্তানের নাম রাখা হবে বাচ্চু।

আশুতোষ সুজনের রচনা ও পরিচালনায় এমনই গল্পে নির্মিত হয়েছে নাটক ‘কোথায় পাবো তারে’। এতে সারোয়ার চরিত্রে অভিনয় করেছেন ছোটপর্দার অভিনেতা ইরেশ যাকের। তার বিপরীতে আছেন অভিনেত্রী মৌসুমী হামিদ। শুক্রবার রাত ৯টায় এসএটিভিতে নাটকটি প্রচার করা হবে।

ঢাকাটাইমস/১২ সেপ্টেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যুক্তরাষ্ট্রের ভিসা প্রার্থীদের জন্য জরুরি বার্তা
‘প্রমোট’ মহিলা হোস্টেলের উন্নয়নকাজের তথ্য চাওয়ায় সাংবাদিকদের ধমকালেন শিক্ষা কর্মকর্তা
চাঁদপুরে ১ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার
'শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ পুরস্কার পেল রাসিক