‘অসুস্থ হলে হাসপাতালেও যাবো না, এখানেই মরব’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ অক্টোবর ২০১৯, ১৭:০৪| আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ১৭:০৯
অ- অ+

শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক ফলপ্রসূ না হওয়ায় 'আমরণ অনশন' শুরু করেছেন নন-এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা প্রেসক্লাবের সামনে রাস্তা থেকে উঠবেন না বলে ঘোষণা দিয়েছেন। এমনকি কেউ অসুস্থ হয়ে মারা গেলেও তারা সেখানেই থাকবেন বলে জানিয়েছেন।

সোমবার সকাল থেকে প্রেসক্লাবের মূল ফটকের সামনে অবস্থান নিয়েছেন বেসরকারি শিক্ষক-কর্মচারীরা।

সংগঠনের সভাপতি গোলাম মাহমুদুন্নবী ডলার ঢাকাটাইমসকে বলেন, ‘গতরাতে শিক্ষামন্ত্রীর সঙ্গে পৌনে তিন ঘণ্টা আলোচনার পরেও কোনো সমাধান আমরা পাইনি। এখন আমরণ অনশন শুরু করেছি। কর্মসূচি চলা অবস্থায় কেউ অসুস্থ হলে হাসপাতালেও যাবো না। এখানেই মরবো।'

সংগঠনের সভাপতি ও সম্পাদকের নেতৃত্বে চলা এই কর্মসূচিকে আরও বেগবান করতে নন-এমপিও সবাইকে ঢাকায় এসে এই অনশনে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন নেতারা।

এমপিও নীতিমালা ২০১৮'র স্থগিত করে স্বীকৃতিকেই একমাত্র মানদণ্ড ধরে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ এমপিওভুক্তি করার দাবিতে এই কর্মসূচি চলছে। তারা দাবি মেনে নিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন। এ ব্যাপারে কথা বলতে প্রধানমন্ত্রীর সাক্ষাৎও চেয়েছেন আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা।

নন-এমপিও শিক্ষকরা দীর্ঘদিন ধরে এমপিওভুক্তির দাবিতে আন্দোলন করে আসছেন। এবার দাবি আদায় না করে তারা ফিরবেন না বলে ঘোষণা দিয়েছেন।

( ঢাকাটাইমস/২১অক্টোবর/টিএ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4