পেয়াঁজের মূল্যবৃদ্ধি রোধে উকিল নোটিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ নভেম্বর ২০১৯, ১৪:১৬
অ- অ+

পেয়াঁজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধে স্থায়ী সমাধানে পদক্ষেপ নিতে কর্তৃপক্ষকে একটি আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী।

সম্প্রতি সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশটি পাঠান। তিনি বিষয়টি রবিবার সাংবাদিকদের জানান।

নোটিশে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)’র চেয়ারম্যানকে আগামী সাত দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এই বিষয়ে সমাধান না হলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান এই আইনজীবী।

নোটিশে আরও বলা হয়েছে, পেয়াঁজ নিয়ে এ সমস্যার স্থায়ী সমাধান হওয়া দরকার। এক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ডকে যথাযথ উদ্যোগ নিতে হবে। পেয়াঁজ নিয়ে সবধরনের বৈদেশিক রাজনৈতিক খেলা বন্ধ করার জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে আমদানি নীতি বিশেষ শর্ত আরোপ করতে হবে। একই সঙ্গে রাজস্ব বোর্ডকে বিশেষ শুল্ক নীতি প্রণয়ন করতে হবে।

এই আইনজীবী উল্লেখ করেন, গত ৩০ অক্টোবর বিজয়নগরে অবস্থিত একটি সুপার সপ থেকে তিনি পেঁয়াজ কেনেন। এক কেজি পেঁয়াজের দাম নেওয়া হয় ১৪৪ টাকা। এতে তিনি সংক্ষুব্ধ হয়ে জনস্বার্থে নোটিশটি পাঠান।

(ঢাকাটাইমস/০৩নভেম্বর/এআইএম/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মকে ন্যাম ভবনের বারান্দায়ও ঘুমাতে হতো: আদালতে পুলিশ
মাটিকাটায় নিউগিনি প্রপার্টিজে হামলা মামলায় জামায়াতের এমপির জামাই গ্রেপ্তার
দুষ্কৃতকারীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে রাড্ডা ক্লিনিক পুনর্নির্মাণ করতে হবে: সিপিবি
জামায়াতের থেকে নেওয়া ভিক্ষার ১০০ কোটি টাকা পরিশোধেই এনসিপির গণভিক্ষা কর্মসূচি: রাশেদ খাঁন