নিউ ইয়র্কে ছুটির মেজাজে সারা

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ১৯ নভেম্বর ২০১৯, ১৫:১০
অ- অ+

অভিনয়ের পাশাপাশি বলিউডের নবাব কন্যা সারা আলি খানের আরও একটা প্যাশন আছে। দেশ-বিদেশ ঘুরে বেড়াতে ভালোবাসেন তিনি। কাজের ফাঁকে সামান্য ব্রেক পেলেই তিনি বেরিয়ে পড়েন ছুটি কাটাতে। বেশিরভাগ সময়েই সারার সঙ্গী তার গার্ল গ্যাং।

সম্প্রতি তিনি ছুটি কাটাতে পৌঁছে গেছেন প্রিয় শহর নিউ ইয়র্কে। দেশে থাকলে যে শখগুলি পূর্ণ করতে পারেন না, বিদেশের মাটিতে স্বচ্ছন্দে তা করেন। ইচ্ছে মতো কখনও ঢুঁ মারেন স্থানীয় কাফে, পাব অথবা পিৎজা জয়েন্টে। কিংবা কোনও উদ্দেশ্য ছাড়াই হেঁটে বেড়ান রাস্তায়। তবে এর ফাঁকে সময় বের করে জিমে ঘাম ঝরাতে মোটেই ভোলেন না নায়িকা।

সম্প্রতি ইনস্টাগ্রামে তিনি বেশ কিছু ছবি পোস্ট করেছেন, যা থেকে স্পষ্ট নিউ ইয়র্ক সফর তিনি দারুণ উপভোগ করছেন। কালো ডেনিম, গোলাপি টিশার্ট এবং গোলাপি উইন্টার জ্যাকেটের সঙ্গে গলায় জড়িয়েছেন হালকা গোলাপি স্কার্ফ। ইয়ারমাফ এবং কালো ওয়েফেরার সানগ্লাসে পারফেক্ট তার উইন্টার লুক।

ঢাকাটাইমস/১৯নভেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছয় দফা দাবিতে শাপলা চত্বর থেকে চট্টগ্রামের পথে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু
ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
র‍্যাবের পৃথক অভিযানে সাইবার অপরাধী ও নারী মাদক কারবারি গ্রেপ্তার
দর্শনার্থীকে টেনে নেওয়ার ভিডিও ‘বিভ্রান্তিকর’, বলল আনসার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা