এটাই আমার সেরা গোল: সুয়ারেজ
ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
প্রকাশিত : ০৯ ডিসেম্বর ২০১৯, ১৭:২৫| আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ১৭:২৭
বিশ্ব ফুটবলে চর্চায় এখন সুয়ারেজের বিস্ময় গোল। লা লিগার ম্যাচে শনিবার মায়োরকার বিরুদ্ধে ব্যাকহিলে দুরন্ত গোল করেন উরুগুয়ের স্ট্রাইকার। দুরূহ কোণ থেকে নেওয়া সুয়ারেজের ব্যাকহিল ডিফেন্ডার আর গোলকিপারকে বোকা বানিয়ে গোলে ঢুকে যায় বল।
ফুটবলপ্রেমীরা এখন মজে এই বিস্ময় গোলে। সুয়ারেজ নিজেও বলছেন, ‘এটাই তাঁর ক্যারিয়ারের সেরা গোল।’
এই ম্যাচে ৫-২ গোলে জয় পায় বার্সেলোনা। হ্যাটট্রিক করেন লিওনেল মেসি। একটি গোল করেন সুয়ারেজ। অপর গোলটি করেন গ্রিজম্যান।
(ঢাকাটাইমস/৯ ডিসেম্বর/এসইউএল)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































