৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু ৪ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ ডিসেম্বর ২০১৯, ১৮:২০| আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ১৮:২৯
অ- অ+

আগামী ৪ জানুয়ারি শুরু হবে ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা। আজ মঙ্গলবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বিশেষ এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা ইসরাত শারমিন সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

ইসরাত শারমিন জানান, সভায় সিদ্ধান্ত হয়েছে আগামী ৪ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত আবশ্যিক পরীক্ষাগুলো হবে। অন্যান্য বিষয়ভিত্তিক পরীক্ষার তারিখ পরে জানানো হবে।

গত ৩ মে এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। তাদের মধ্যে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন, যারা লিখিত পরীক্ষায় অংশ নেবেন।

প্রশাসনের বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৯০৩ জন নিয়োগ দেওয়া লক্ষ্যে গত বছরের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। তাতে আবেদন করেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন।

৪০তম বিসিএসের মাধ্যমে প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়ার কথা রয়েছে।

(ঢাকাটাইমস/১০ডিসেম্বর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেপ্টেম্বরে ঢাকা-কাঠমান্ডু রুটে ফিরছে ইউএস-বাংলা
বাসাবো থেকে ১১টি গ্রেপ্তারি পরোয়ানার পলাতক আসামি গ্রেপ্তার
শাহবাগে পৃথক স্থান থেকে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার
চাপাতি ও সুইচ-গিয়ার চাকুসহ ‘কবজি কাটা’ গ্রুপের সদস্য গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা