ইন্টারপোলের সাবেক প্রধানের ১৩ বছর কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ জানুয়ারি ২০২০, ১০:২৬
অ- অ+

পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের সাবেক প্রধান চীনা নাগরিক মেং হোংওয়েকে ঘুস নেয়ার দায়ে সাড়ে ১৩ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার চীনের একটি আদালত এই রায় দেন।

কারাদণ্ড ছাড়াও হোংওয়েকে দুই লাখ ৯০ হাজার ডলার বা দুই কোটি ৪৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। খবর এএফপির।

গত জুনে হোংওয়ে ২.১ মিলিয়ন ডলার বা প্রায় ১৮ কোটি টাকা ঘুস নেয়ার কথা আদালতে স্বীকার করেন।

২০১৮ সালের সেপ্টেম্বরে চীনে যাওয়ার পর কয়েকদিন তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে জানা যায়, ঘুস নেয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর তাকে কমিউনিস্ট পার্টি থেকেও বহিষ্কার করা হয়।

হোংওয়ের স্ত্রীর অভিযোগ, তার বিরুদ্ধে আনা অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। গত বছর জানুয়ারিতে হোংওয়ের স্ত্রী ফ্রান্সে রাজনৈতিক আশ্রয় পান।

চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ছয় বছরের শাসনামলে পরিচালিত দুর্নীতিবিরোধী অভিযানে ১০ লাখের বেশি মানুষকে অভিযুক্ত করা হয়েছে। বেইজিং বলছে, দুর্নীতি প্রতিরোধে এই অভিযান।

তবে বিশ্লেষকদের অভিযোগ, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের সরিয়ে দিতে এই অভিযানকে কাজে লাগানো হচ্ছে।

ঢাকা টাইমস/২২জানুয়ারি/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিরপুরে ছিনতাইয়ের সময় হাতেনাতে ছিনতাইকারী আটক
বাজেট অধিবেশনের সমাপ্তি, পাস হলো ১০টি বিল
বিশ্বব্যাপী এসডিজি ত্বরান্বিত করতে প্রযুক্তি হস্তান্তর ও অর্থায়নের আহ্বান জানালেন সাকি
তিন বছরে ৪ হাজার ৮টি বাল্যবিবাহ বন্ধ হয়েছে : মহিলা ও শিশু মন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা