চট্টগ্রামে আইটি মেলা ২৫ জানুয়ারি

চট্টগ্রামে ২৫ জানুয়ারি শুরু হতে যাচ্ছে আইটি মেলা। আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে তিন দিনব্যাপী এ মেলা হবে। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান চেম্বার সভাপতি মাহবুবুল আলম।
তিনি জানান, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও সোসাইটি অব চিটাগাং আইটি প্রফেশনালের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হচ্ছে। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে আইটি খাতের উন্নয়নে তৃতীয়বারের মতো আয়োজিত এ মেলা উদ্বোধন করবেন মন্ত্রী তাজুল ইসলাম।
মাহবুবুল আলম আরো বলেন, ‘এবারের মেলায় ৩০টিরও বেশি প্রতিষ্ঠানের ৫৮টি স্টল থাকবে। মেলা সকাল ১০টায় শুরু হয়ে চলবে রাত সাড়ে ৮টা পর্যন্ত। সেখানে প্রবেশের জন্য কোনো ফি লাগবে না। সর্বসাধারণের জন্য এ মেলা অনুষ্ঠিত হবে।’
(ঢাকাটাইমস/২৩জানুয়ারি/পিএল/এলএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













