ময়মনসিংহে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০২০, ১৯:১৩
অ- অ+

ময়মনসিংহের ভালুকায় ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে উপজেলার ভরাডোবা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এসময় আহত হন একজন।

নিহতরা হলেন- নেত্রকোণা জেলার আব্দুল মজিদের ছেলে আমিরুল (৩০) ও একই জেলার মনির উদ্দিনের ছেলে শামীম (৩৫)। এছাড়া আহত হয়েছেন শামীমের বড় ভাই রুহুল আমিন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নেত্রকোণা থেকে ছেড়ে আসা একটি মুরগিবোঝাই পিকআপ ভরাডোবা বাসস্ট্যান্ড এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি বালুবোঝাই ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক আমিরুল ও পিকআপে থাকা শামীম মারা যান।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভরাডোবা হাইওয়ে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হন্তান্তর করেছে।

(ঢাকাটাইমস/২০ফেব্রুয়ারি/পিএল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জিম্বাবুয়ের কাছে ১৩ রানে হার, সিরিজে সমতায় বাংলাদেশ
নিম্নমানের শিশুখাদ্য ও কসমেটিক বিক্রি, বসুন্ধরা শপিংমলে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
যুগ্ম সচিব হলেন ১৭২ কর্মকর্তা
চট্টগ্রাম–২ আসনে সারোয়ার আলমগীরকে এমপি ঘোষণা, আজই শপথ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা