চার দিন পর ডোবায় মিলল যুবকের লাশ

ঝালকাঠি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০২০, ২১:০৮
অ- অ+

ঝালকাঠির নলছিটি উপজেলার খাসমহল এলাকা থেকে নিখোঁজের চার দিন পর ডোবা থেকে হাসিব হাওলাদার (১৭) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার দুপুরে নলছিটি পৌরসভার খাসমহল এলাকার একটি ডোবায় মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহত হাসিব হাওলাদার শহরের খাসমহল এলাকার শাহীন হাওলাদারের ছেলে।

নিহতের স্বজনরা জানান, হাসিব তার পিতার সাথে ভ্যানগাড়িতে ফেরি করে ফল বিক্রি করত। গত বুধবার রাতে নিখোঁজ হন হাসিব। কোথাও সন্ধান না পেয়ে পরে নলছিটি থানায় সাধারণ ডায়েরি করে তার পরিবার।

নলছিটি থানার ওসি শাখাওয়াত হোসেন জানান, খবর পেয়ে হাসিবের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই যুবককে আটক করা হয়েছে।

(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডেঙ্গু প্রতিরোধে আনসার-ভিডিপির পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান
বনশ্রীতে বাসচাপায় মাইলস্টোনের শিক্ষিকা নিহত, চালক-হেলপার আটক
বিমানবন্দর থেকে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রংপুর রেঞ্জের ৮ জেলা ও বিশেষায়িত ইউনিটকে সমন্বিতভাবে কাজের নির্দেশ