মহিলা যুবলীগ নেত্রী পাপিয়ার বাসায় অস্ত্র-মদ-বিপুল টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৫:২৩| আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৩:২৬
অ- অ+

রাজধানীর গুলশানের অভিজাত একটি হোটেলে মাসে কোটি টাকা ব্যয় করা মহিলা যুবলীগ নেত্রী শামিমা নূর পাপিয়া ও সুমন দম্পতির বাসা থেকে অস্ত্র, মদসহ বিপুল পরিমাণ অবৈধ টাকা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)।

রবিবার রাজধানীর ফার্মগেট এলাকায় তার বাসায় অভিযান চালিয়ে এসব উদ্ধারের কথা জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার-বিন-কাশেম।

তিনি বলেন, র‌্যাব-১ এর বিশেষ অভিযানে রাজধানীর ফার্মগেটের পাপিয়ার বাসা থেকে বিদেশি অস্ত্র, ম্যাগজিন, গুলি, বিদেশি মদ ও বিপুল পরিমাণ অবৈধ টাকা উদ্ধার করা হয়েছে।

আজ বিকালে রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানানো হবে বলেও জানান তিনি।

ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/এসএস/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৬ কেজি গাঁজাসহ কিশোর আটক
নিষিদ্ধ আওয়ামী লীগ সভা-সমাবেশ করলে কঠোর ব্যবস্থা: রিজভী
সাদা বস্তায় নিরাপত্তাকর্মী, খণ্ডিত ভিডিওতে অপহরণের দাবি; পূর্ণাঙ্গ ফুটেজে ভিন্ন চিত্র
সার সরবরাহ ও মজুত তদারকিতে কৃষি মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম চালু