বলিউডের ‘শেষ ভিলেন’ গুলশান

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ১৫ মার্চ ২০২০, ০৮:২৩| আপডেট : ১৫ মার্চ ২০২০, ১১:৫৬
অ- অ+

গুলশান গ্রোভার। বলিউডের এই খ্যাতিমান অভিনেতা একটা সময়ে ‘ব্যাড ম্যান’ হিসেবে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন। অর্থাৎ ভিলেন চরিত্রে অভিনয় করতেন তিনি। কিন্তু সে যুগের অন্ত হয়েছে। গুলশন গ্রোভারের দাবি, ‘আমিই বলিউডের শেষ ভিলেন। ভিলেনের চরিত্রে অভিনয় করে ইন্ডাস্ট্রিতে কেরিয়ার গোছানোর দিন শেষ হয়ে গেছে আমাকে দিয়েই।’

সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমন দাবি করে অভিনেতা। তিনি বলেন, ‘প্রাণজীর মতো কিংবদন্তী অভিনেতারা ছবিতে ভিলেনের চরিত্রে এক উল্লেখযোগ্য অবদান রেখে গেছেন। আমি যখন ভিলেনের চরিত্রে অভিনয় শুরু করি তখন মনে হয়েছিল নতুনত্ব আনা উচিত। একই রোলে অভিনয় করার ইচ্ছে ছিল না। সেই তাগিদ থেকেই আমার চরিত্রগুলিকে ইমপ্রোভাইজ করতাম।’

গুলশান গ্রোভারের মতে, ‘বলিউডে এখন আর সেই দিন নেই। এখন আর সেভাবে কোনো ভিলেন থাকে না ছবিতে। আমার মাধ্যমেই বোধহয় সেই যুগ শেষ হয়ে গেছে। বর্তমানে ইন্ডাস্ট্রির যে অবস্থা, এখানে টিকে থাকতে হলে শুধুমাত্র ভিলেনের চরিত্রে অভিনয় করলে চলবে না। আরও অনেক চরিত্র রপ্ত করতে হবে।’

ঢাকাটাইমস/১৫মার্চ/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4