কিশোরগঞ্জে চিকিৎসকদের চিকিৎসা সামগ্রী প্রদান

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ এপ্রিল ২০২০, ২০:১২
অ- অ+

কিশোরগঞ্জে করোনাভাইরাস প্রতিরোধে হাসপাতালে চিকিৎসক ও নার্সদের জন্য দুই হাজার ৭৬২টি ব্যক্তিগত নিরাপত্তা কিট হস্তান্তর করা হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সব উপকরণ জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী ও সিভিল সার্জন ডা. মুজিবুর রহমানের কাছে হস্তান্তর করেন রাষ্ট্রপতির ছেলে রাসেল আহমেদ তুহিন।

নিরাপত্তা কিট হস্তান্তরকালে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ আফজল, যুগ্ম সাধারণ সম্পাদক ও পিপি শাহ আজিজুল হক, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ (বার), স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মাসউদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাবিবুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাগুপ্তা হক, নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফসা নাদিয়াসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক।

(ঢাকাটাইমস/১এপিল/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
ফরিদপুর নির্বাচন অফিসে দালাল সন্দেহে এক ব্যক্তি আটক
গোয়ালন্দের সাবেক ইউএনও সাথী দাসের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা