ত্রাণের দায়িত্ব সেনা ও নৌবাহিনীকে দেয়া হয়নি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ এপ্রিল ২০২০, ২০:৪৯
অ- অ+
ফাইল ছবি

করোনাভাইরাসের ফলে সৃষ্ট পরিস্থিতিতে দুস্থ ও অসহায়দের সরকার যে ত্রাণ দিচ্ছে তা বিতরণের দায়িত্ব সেনাবাহিনী ও নৌবাহিনীকে দেয়া হয়েছে বলে যে খবর বেরিয়েছে তা নাকচ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। জানিয়েছে এমন কোনো সিদ্ধান্ত হয়নি। এভাবে অসত্য ও বানোয়াট সংবাদ পরিবেশন না করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম শুক্রবার এক বিবৃতিতে বলেন, ‘এখন থেকে সরকারের দেয়া ত্রাণ সামগ্রী বিতরণ করবে শুধু সেনাবাহিনী ও নৌবাহিনী’ এই মর্মে প্রচারিত একটি সংবাদ আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। এই সংবাদটি সম্পূর্ণ অসত্য ও বানোয়াট।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত গতকালের সভায় এইরকম কোনো সিদ্ধান্ত হয়নি।

অনুমাননির্ভর সংবাদ প্রকাশ না করে সত্যতা নিশ্চিত হয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য সংবাদ মাধ্যমগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

(ঢাকাটাইমস/০৩এপ্রিল/টিএ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুর্দিনে মানুষের পাশে ‘আমরা বিএনপি পরিবার’
ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চাইল হেফাজতে ইসলাম
আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারত্বের নির্দেশ রাজবাড়ীর পুলিশ সুপারের
মোদির প্রস্তাব প্রত্যাখ্যান, শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা