স্যামসাংয়ের নতুন ফোনের তথ্য ফাঁস

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ এপ্রিল ২০২০, ২০:২১
অ- অ+

বাজারে আসার আগেই ফাঁস হল স্যামসাং গ্যালাক্সি এ২১ এস মডেলের ফোনের কনফিগারেশন। এসএম-এ২১৭এফ মডেল নম্বরে ফোনটি বাজারে আসছে। এন্ট্রি লেভেলের এই ফোনে থাকছে ৩ জিবি র‌্যাম ও এক্সিনোস ৮৫০ চিপসেট।

গিকবেঞ্জ ওয়েবসাইট থেকে এই ফোনের স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। এই ফোনে অক্টা-কোর প্রসেসর থাকবে। থাকছে অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম। ব্যাকআপের জন্য ফোনটিতে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি থাকছে।

জনপ্রিয় বেঞ্চমার্কিং ওয়েবসাইট থেকে জানা গিয়েছে এক্সিনোস ৮৫০ চিপসেটসহ লঞ্চ হবে গ্যালাক্সি এ২১এস স্মার্টফোনটি। সিঙ্গেল-কোর টেস্টে এই ফোন ১৮৩ ও মাল্টি-কোর টেস্টে এই ফোনের ১০৭৪ স্কোর করেছে।

৩ জিবি র‌্যামের ফোনটি ৩২ জিবি ও ৬৪ জিবি স্টোরেজে এই ফোন বাজারে আসবে। ছবির জন্য থাকছে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। কালো, নীল, লাল ও সাদা রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন।

(ঢাকাটাইমস/৫এপ্রিল/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানবিকতা ও সেবার মনোভাব নিয়ে জনগণকে পুলিশি সেবা দিতে হবে: আইজিপি
ঢাবির শেখ মুজিবুর রহমান হলের নামফলক আবারও ফিরছে
ফরিদপুরে পরিত্যক্ত ভবন থেকে ২৭টি কার্তুজ, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড উদ্ধার
আভিভা ইকুইটির ব্রোকারেজ হাউজের লেনদেন বন্ধে ক্ষতি বিনিয়োগকারীদের, লাভ কার?