জাতীয় অধ্যাপক ড. সুফিয়া আহমেদের ইন্তেকাল

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৯ এপ্রিল ২০২০, ২৩:২১| আপডেট : ১০ এপ্রিল ২০২০, ০৯:৩২
অ- অ+

জাতীয় অধ্যাপক, ভাষা সৈনিক ড. সুফিয়া আহমেদ হৃদ রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান।

অধ্যাপক সুফিয়া আহমেদ ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, ব্যারিস্টার সৈয়দ ইসতিয়াক আহমেদের স্ত্রী এবং বিচারপতি মুহাম্মদ ইব্রাহিমের কন্যা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ছিলেন। ’৫২-এর ভাষা আন্দোলনের অন্যতম সদস্য ছিলেন তিনি।

মৃত্যুকালে তিনি এক পুত্র বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ, এক কন্যা ডা. রাইনা আহমেদ, জামাতা ব্যারিস্টার আনাতুল ফাতেহ এবং তিনজন নাতি-নাতনি রেখে গেছেন।

(ঢাকাটাইমস/৯এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি কর্মচারীদের নির্দিষ্ট সময়ে অফিসে উপস্থিতি বাধ্যতামূলক করে নতুন নির্দেশনা
সারপ্রাইজ ভিজিটে ভূমি প্রতিমন্ত্রী, অফিসে নেই কোনো কর্মকর্তা
দেশজুড়ে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে: পল কাপুর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা