করোনায় মারা যাওয়া পুলিশ কনস্টেবল জসিমের দাফন সম্পন্ন

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ এপ্রিল ২০২০, ২০:৫৫
অ- অ+

করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কনস্টেবল জসিম উদ্দিনের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বিকালে কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের কাঠালিয়া নিজ গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে সমাহিত করা হয় জসিমকে।

পুলিশ কনস্টেবল জসিম (৩৯) কাঠালিয়া গ্রামের মৃত আবদুল হকের ছেলে। তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারি বিভাগের ওয়ারি থানায় কর্মরত ছিলেন। তার দুই মেয়ে ও এক ছেলে।

গত (২৪ এপ্রিল) তার শরীরে প্রথম করোনার উপসর্গ দেখা দেয়। এরপর কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতির কারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। মঙ্গলবার রাত ১০টায় তিনি মারা যান। বুধবার পরীক্ষার রিপোর্ট আসে তিনি করোনায় আক্রান্ত।

জসিমের জানাজার নামাজে উপস্থিত ছিলেন বুড়িচং থানার ওসি মোজাম্মেল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর হোসেন মিঠু, পরিদর্শক (তদন্ত) মাসুদ আলম, দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাজ্জাদ হোসেন, এসআই সুজয় ও পরিবারের লোকজন।

(ঢাকাটাইমস/২৯এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সারদা থেকে পালানো সেই ডিআইজিসহ ৩ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
মালয়েশিয়ার শ্রমবাজার চালু হচ্ছে, আগস্টেই যাচ্ছে প্রথম ব্যাচ
এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ চাইল ‘ককরোচ’
ডেভিড ইমনের কাছে ভারতীয় আধার কার্ড উদ্ধার, নাম লেখা ‘আজহার খান’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা