ঝড়ে উড়ে গেল করোনা হাসপাতাল!

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ০২ মে ২০২০, ০৮:৩৫
অ- অ+

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে নভেল করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় মাঠে স্থাপিত একটি অস্থায়ী হাসপাতাল কয়েক মিনিটের প্রবল ঝড়ে উড়ে গেছে। তছনছ হয়ে গেছে হাসপাতালটির বিভিন্ন চিকিৎসা সরঞ্জামও।

আরব নিউজরে খবরে বলা হয়েছে, একটি মাঠে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে দুই সপ্তাহ আগে রাজধানী দোহার উত্তরে উম্মে সালাল এলাকায় অস্থায়ী ওই হাসপাতালটি নির্মাণ করা হয়েছিল। শুক্রবার প্রবল ঝড়ে হাসপাতালটি তছনছ হয়ে যায়। এসময় অনেক যন্ত্রপাতিও উড়ে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, হাসপাতালের ছাদ উড়ে গিয়ে একটি গাড়ির উপর পড়েছে। অনেকে ঘটনাস্থল থেকে দৌঁড়ে নিরাপদ স্থানে সরে যেতে চেষ্টা করছেন। তবে এসময় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে আরব নিউজ জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স ইউনিভার্সিটির সবশেষ তথ্যানুযায়ী, কাতারে এখন পর্যন্ত ১৪ হাজার ৯৬ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৪৩৬ জন। আর মৃত্যু হয়েছে ১২ জনের।

(ঢাকাটাইমস/০২মে/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুর্দিনে মানুষের পাশে ‘আমরা বিএনপি পরিবার’
ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চাইল হেফাজতে ইসলাম
আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারত্বের নির্দেশ রাজবাড়ীর পুলিশ সুপারের
মোদির প্রস্তাব প্রত্যাখ্যান, শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা