সিআইডির অপরাধ পর্যালোচনা সভা, কৃতিত্বপূর্ণ তদন্তে কর্মকর্তাদের পুরস্কার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ জুলাই ২০২৬, ১৭:৪৭
অ- অ+

সিআইডির ত্রৈমাসিক (এপ্রিল–জুন ২০২৬) অপরাধ পর্যালোচনা ও মতবিনিময় সভা শেষে বিভিন্ন আলোচিত মামলার তদন্তে কৃতিত্বপূর্ণ ও সাহসী ভূমিকার স্বীকৃতি হিসেবে ১৬ কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়েছে। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে সংঘবদ্ধ প্রতারণা, অনলাইন জুয়া, অর্থ পাচার, মানব পাচার, হত্যা ও সাইবার অপরাধ দমনে সিআইডির বিভিন্ন ইউনিটের উল্লেখযোগ্য সাফল্য তুলে ধরা হয়।

দুই দিনব্যাপী এ সভা ২২ ও ২৩ জুলাই সিআইডি সদর দপ্তরে অনুষ্ঠিত হয়। সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন সিআইডি প্রধান আলী আকবর খান। এ সময় সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিটের মামলার তদন্তকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, গত তিন মাসে ভুয়া নিয়োগপত্র তৈরি করে পুলিশ কনস্টেবল নিয়োগের নামে প্রতারণাকারী দুই ব্যক্তিকে নগদ অর্থ ও চেকসহ গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম পরিচালনা ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে একাধিক অভিযানে মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপহরণ, ফেসবুক আইডি ও ব্যাংক হিসাব ব্যবহার করে প্রতারণা, ভিসা জালিয়াতি, মানব পাচার, ডাকাতি, হত্যা, ধর্ষণ এবং সাইবার প্রতারণাসহ বিভিন্ন আলোচিত মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতির তথ্যও তুলে ধরা হয়।

সভায় আরও জানানো হয়, ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় করা মামলায় মানব পাচারকারী চক্রের মূলহোতাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রায় পাঁচ বছর পর ডিএনএ বিশ্লেষণের মাধ্যমে ধর্ষণের ফলে জন্ম নেওয়া এক শিশুর পিতৃপরিচয় শনাক্ত করে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাত আসামির জোড়া হত্যা ও পৃথক হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটন, সংঘবদ্ধ প্রতারণা ও অর্থ পাচারের ঘটনায় মামলা এবং ব্যবসাপ্রতিষ্ঠানে ডাকাতির ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের বিষয়ও তুলে ধরা হয়।

অনুষ্ঠানে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বিভিন্ন ইউনিটের ১৬ কর্মকর্তার হাতে পুরস্কার তুলে দেন সিআইডি প্রধান ও আমন্ত্রিত অতিথিরা। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ পরিদর্শক এবং উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন।

পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তারা হলেন— ঢাকা মেট্রো-পশ্চিমের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার ড. মো. রুহুল আমিন সরকার, সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট (সিপিসি)-এর অতিরিক্ত পুলিশ সুপার পীযুষ কুমার দে, ঢাকা মেট্রো-উত্তরের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আশরাফুজ্জামান, ঢাকা মেট্রো-পূর্বের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) এ কে এম মনিবুল হক, হিনিয়াস ক্রাইমের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. রাসেল (পিপিএম), খুলনা মেট্রো অ্যান্ড জেলার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. রফিকুল ইসলাম, নওগাঁ জেলার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. মজিবর রহমান (বিপিএম), টিএইচবির এসআই (নিরস্ত্র) মো. মেহেদী হাসান, ফাইন্যান্সিয়াল ক্রাইমের এসআই (নিরস্ত্র) মো. মিজানুর রহমান, সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস (সিপিসি)-এর এসআই (নিরস্ত্র) প্রদীপ কুমার দাস, সাইবার পার্সোনেল ম্যানেজমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (সিপিসি)-এর এসআই (নিরস্ত্র) মো. দেলোয়ার হোসেন, ঢাকা জেলার এসআই (নিরস্ত্র) মো. নজরুল ইসলাম, কুমিল্লা জেলার এসআই (নিরস্ত্র) মো. ফরহাদ আলী, হবিগঞ্জ জেলার এসআই (নিরস্ত্র) মো. তোফাজ্জল হোসেন, মাগুরা জেলার এসআই (নিরস্ত্র) মো. আনিচুর রহমান এবং রাজশাহী জেলা ইউনিটের এসআই (নিরস্ত্র) মো. সাইফুল ইসলাম।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্পিকার দেশে ফিরলেই পদত্যাগপত্র দিতে পারেন রাষ্ট্রপতি
এজলাসে নারী আইনজীবীর মাথা ফাঁটানো সেই বিচারকের ব্যাপারে যে সিদ্ধান্ত নিল মন্ত্রণালয়
বিডার দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন 
মিরপুর বিআরটিএতে দালালবিরোধী অভিযান, আটক ৮
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা