মুশফিকের স্লেজিংয়ে আত্মবিশ্বাস পান কোহলি!

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ মে ২০২০, ০৬:৪৮
অ- অ+

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের ফেসবুক লাইভে একের পর এক চমক আসছেই। সবশেষ সোমবার (১৮ মে) রাতের লাইভে চমকটা ছিল বড়সড়ই। এদিন তার অতিথি ছিলেন ভারতীয় তারকা অধিনায়ক বিরাট কোহলি।

নানা প্রশ্নে কোহলির অনেক কথাই জেনে নেয়ার চেষ্টা করেন তামিম। কথাচ্ছলে ভারত-বাংলাদেশের অনেক ক্রিকেটারের নামও উঠে আসে।

তবে কোহলি, মুশফিকুর রহিমের নামটা নেন একটু মজার ছলেই। লাইভের এক পর্যায়ে তামিম প্রশ্ন করেন, আপনার কেমন লাগে যখন একটা বিশাল টার্গেট চেজ করতে হয়? কেমন মানসিক প্রস্তুতি থাকে?

জবাবে কোহলি বলেন, আরে কখনো কখনো তো মুশফিকের মত অনেকে কিছু না কিছু বলে সাহায্য করে দেয়। এইভাবেই আমি আরো বেশি আত্মবিশ্বাস ফিরে পাই।

এসময় তামিম-কোহলি দুজনের মুখের হাসিতেই বোঝা যায় যে, ইশারাটা ক্রিকেট মাঠের অম্লমধুর স্লেজিং এর দিকেই।

এরপরেই লাইভের এক পর্যায়ে তামিম কোহলিকে প্রশ্ন করেন, জানিনা এটা কীভাবে জিজ্ঞাসা করব, আপনার কি কখনো নিজেকে নিয়ে সন্দেহ হয়?

জবাবে কোহলি বলেন, সবারই নিজেকে নিয়ে সন্দেহ থাকে। তবে সত্যি কথা বলতে খেলার মধ্যে কখনোই নিজেকে নিয়ে সন্দেহ হয়নি। হয় অনেক সময় যেমন, প্র্যাকটিসে গেলে মনে হয় যে খেলাটা ঠিক আসছে না। তখন নিজের উপর বিশ্বাস ফিরিয়ে আনতে হয়। খেলার ভিতর আসলে এসব দেখার কোন সময়ই থাকে না। এই খারাপ লাগাটা আসলে খেলার বাইরে থাকলে বেশি হয়।

এর আগে লাইভের শুরুতেই ভারত ও বাংলাদেশে উদ্ভূত করোনা পরিস্থিতি নিয়ে কথা বলেন তারা দুজন।

উল্লেখ্য, তারকাদের নিয়ে তামিম ইকবালের লাইভ এরিমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। এর আগে মুশফিক, মাহমুদুল্লাহ, মাশরাফিসহ দেশি বিদেশি আরো অনেকেই যোগ দেন তামিমের ফেসবুক লাইভে।

(ঢাকাটাইমস/১৯ মে/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ-বিজিবি-এসআরবির সঙ্গে আনসারও সমন্বিত অভিযানে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
অ্যাথলেট প্রশিক্ষককে হেনস্তার প্রতিবাদে হাফপ্যান্ট পরে মেট্রোরেলে যাত্রা
বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে এশিয়ান গেমসের ফাইনালে পাকিস্তান
ইথিওপিয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ৫২, আহত ৭০০