আত্মসমর্পণকারী চরমপন্থিদের প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ মে ২০২০, ১৬:৪৪
অ- অ+

আত্মসমর্পণকারী দুই চরমপন্থির মাঝে ৫০ হাজার টাকা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থ সহায়তার চেক হস্তান্তর করা হয়েছে। শনিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে নড়াইল জেলা পুলিশের আয়োজনে এ চেক হস্তান্তর করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা, এনএসআই খুলনা বিভাগীয় যুগ্ম-পরিচালক এ কে এম মখলেসুর রহমান, এনএসআই নড়াইলের উপ-পরিচালক মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু প্রমুখ।

আত্মসমর্পণকারী দুই চরমপন্থি হলেন-নড়াইলের কালিয়া উপজেলার সাতবাড়িয়া গ্রামের শেখ মুরাদ (৪০) এবং একই উপজেলার খড়রিয়া গ্রামের শহীদ মিরাজ (৩০)। এর মধ্যে শেখ মুরাদ উপস্থিত থাকলেও শহীদ মিরাজের পক্ষে তার স্ত্রী চেকটি গ্রহণ করেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ৯ এপ্রিল পাবনা জেলার শহীদ অ্যাডভোকেট আমির উদ্দিন স্টেডিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ৪৬৩ চরমপন্থি আত্মসমর্পণ করেন। এদের পুনর্বাসনের লক্ষ্যে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেন। এরই ধারাবাহিকতায় নড়াইলের আত্মসমর্পণকারী দুই চরমপন্থির মাঝে প্রধানমন্ত্রীর চেক হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৩মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‎শিক্ষার্থীদের তৃতীয় কোনো ভাষায় দক্ষতা অর্জন করতে হবে: তৌহিদ হোসেন
হোল্ড নেটওয়ার্কিং-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত
মিথ্যা বলা মহাপাপ, সুতরাং মিথ্যা বলো না: পাটোয়ারীসহ এনসিপি নেতাদের মির্জা আব্বাস
পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধরের অভিযোগ, প্রমাণিত হলে আজীবন ছাত্রত্ব বাতিল: উপাচার্য আমানুল্লাহ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা