ধর্ষণে অন্তঃসত্ত্বা ষষ্ঠ শ্রেণির ছাত্রী

লালমনিরহাট প্রতিনিধি,ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ মে ২০২০, ১৩:০৩
অ- অ+

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ধর্ষণের শিকার ১২ বছরের এক শিশু অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। এই ঘটনায় পাটগ্রাম থানায় শিশুটির বাবা মামলা করার পর গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত ৫২ বছর বয়সী প্রতিবেশী মোক্তার উদ্দিনকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের ধর্ষণের কথা স্বীকার করেছেন মোক্তার।

পাটগ্রাম থানা পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার শিশুটির বাবা মামলা করার পরে গ্রেপ্তার করা হয় মোক্তারকে। বুধবার দুপুরে তাকে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান। মোক্তার উদ্দিনের বাড়ি উপজেলার পাটগ্রাম ইউনিয়নের টেপুরগারী গ্রামে।

পুলিশ জানিয়েছে, শিশুকে পুলিশি হেফাজতে স্বাস্থ্য পরীক্ষার জন্য বুধবার দুপুরে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে শিশুটি জানিয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে মোক্তার তাকে ধর্ষণ করে আসছেন।

এদিকে ১২ বছরের অন্তঃস্বত্তা মেয়েকে নিয়ে বিপাকে পড়েছেন তার বাবা। তিনি ঘটনার বিচার চেয়ে বলেন, মেয়েকে নিয়ে এখন কী করবো? আর তার পেটের শিশুটির কী করবো, কিছুই বুঝতে পারছি না।

পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মোহন্ত বলেন, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় শিশুটি তিন মাসের অন্তঃসত্ত্বা নিশ্চিত হওয়ার পর তার বাবার অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি মোক্তার ওই শিশুটিকে বিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে সাতদিন তার বাড়িতে ধর্ষণ করেছে বলে স্বীকার করেছে।

ঢাকাটাইমস/২৮মে/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সবুজবাগে বিএনপির কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে বিশ্ববাজারে তেলের দামে নতুন করে উল্লম্ফন
নাটোরে রূপপুরগামী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, রুশ নাগরিকসহ আহত ১২
ঢাকাসহ দেশের ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা