মানিকগঞ্জে করোনায় এক ব্যক্তির মৃত্যু

মানিকগঞ্জে করোনায় ইউনূছ আলী (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার ৩ নং ওয়ার্ডের আজিমপুর এলাকার বাসিন্দা ছিলেন। বৃহস্পতিবার ভোরে নিজ বাড়িতে আইসোলেশনে থাকা অবস্থায় মৃত্যু হয় তার। তিনি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের একজন কর্মচারী ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেকেন্দার আলী জানান, গত ২২ মে ইউনূছ আলীর করোনা শনাক্ত হয়। এরপর থেকে তিনি বাড়িতেই আইসোলেশনে ছিলেন। তিনি হৃদরোগেও ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে প্রশাসনের ব্যবস্থাপনায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
ঢাকাটাইমস/৪জুন/পিএল
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
মন্তব্য করুন













































