ঘরে বসে বাস-ট্রেন-লঞ্চ-বিমানের টিকিট কিনুন

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ জুন ২০২০, ০৯:২২
অ- অ+

স্বাস্থ্যবিধি মেনে সীমিত যাত্রী নিয়ে ট্রেন, বাস, লঞ্চ, বিমান যাত্রার সুযোগ চালু হয়েছে এ মাসের গোড়ার দিক থেকে। একই সঙ্গে স্টেশনে ভিড় এড়াতে বাংলাদেশ রেলওয়ের সমস্ত টিকেট মিলছে কেবল অনলাইনেই। তাই এই সময়ে গ্রাহকরা কোন ঝুঁকি না নিয়ে ঘরে বসে বিকাশেই টিকেট কিনছেন ট্রেন সহ বাস, লঞ্চ ও বিমান যাত্রার।

টিকেট কিনতে বিকাশ অ্যাপের টিকেট অপশন নির্বাচন করতে হয়। বাংলাদেশ রেলওয়ের টিকেট কিনতে ট্রেন টিকেট ক্লিক করেই সহজেই যাত্রার তারিখ আসন সংখ্যা প্রভৃতি নির্বাচন করে টিকেট কিনতে পারেন বিকাশ গ্রাহকরা।

বিভিন্ন রুটে সীমিত পরিসরে চালু হয়েছে বাস সেবা। বিকাশের টিকেট অপশন থেকে বিডিটিকেটস এর মাধ্যমে ৪৫ টি বাস সেবাদানকারী প্রতিষ্ঠানের টিকেট কিনতে পারেন গ্রাহক।

লঞ্চ এবং বিমানের ক্ষেত্রেও বিকাশ অ্যাপ থেকে বিডিটিকেটস এর মাধ্যমে টিকেট কিনতে পারবেন গ্রাহক। দেশের ভেতরে অভ্যন্তরীন রুটগুলোর বিমান টিকেট মিলছে নভোএয়ার, ইউএসবাংলা এবং বাংলাদেশ বিমানের। বিকাশ অ্যাপ থেকে বিডিটেকটস এর মাধ্যমেই এসব টিকেট কিনতে পারছেন গ্রাহক।

(ঢাকাটাইমস/১৭জুন/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আবাসন খাতে নতুন করের চাপ, ঝুঁকিতে ৫০ লাখ মানুষের কর্মসংস্থান
প্রধানমন্ত্রী তারেক রহমান বুলেট ট্রেনে চীনের দালিয়ান থেকে বেইজিংয়ের পথে
মোটরযান বিক্রির পর মালিকানা বদল বাধ্যতামূলক, বিআরটিএর জরুরি নির্দেশনা
২০২৬ বিশ্বকাপ ফুটবল ফাইনালে উপস্থিত থাকবেন ডোনাল্ড ট্রাম্প
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা