রাজবাড়ীতে আরো ৩২ জনের করোনা পজিটিভ

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ জুলাই ২০২০, ২৩:৪৯
অ- অ+

গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীতে নতুন করো আরো ৩২ জন রোগীর দেহে করোনা পজিটিভ হয়েছে। আক্রান্তদের মধ্যে ডাক্তার, স্বাস্থ্য কর্মী, নার্স ও সরকারি কর্মকর্তা রয়েছেন। এ নিয়ে এ জেলায় ৫৪৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছে ১৪৭ জন, আর মারা গেছে দুজন।

সিভিল সার্জন নুরুল ইসলাম শুক্রবার এ তথ্য নিশ্চিত করে জানান, আজকের আক্রান্তদের মধ্যে রাজবাড়ী সদরে ১৩ জন, পাংশায় ১৩ জন, কালুখালিতে ১ জন, গোয়ালন্দে দুজন ও বালিয়াকান্দিতে ৩ রোগীর দেহে করোনা ভাইরাস পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে আবার রাজবাড়ী পৌর এলাকার আজ ১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

নতুন ও আগের করোনা শনাক্তরা রাজবাড়ীর বিভিন্ন হাসপাতালের আইসোলেশনে ভর্তি আছে ৫৪ জন ও বাকিরা বাড়িতে আইসোলেশনে চিকিৎসা নিচ্ছে।

(ঢাকাটাইমস/৩জুলাই/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের স্বাস্থ্য ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে সরকার বদ্ধপরিকর: স্বাস্থ্যমন্ত্রী
দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যুর মামলা: এমপি গাজী নজরুলের সঙ্গে বাদীপক্ষের আপস
কেউ কেউ ঢালাওভাবে সরকারকে দোষারোপ করছে, এটি ঠিক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
শিশুসন্তানকে ফাঁস দেওয়ার চেষ্টার ভিডিও ভাইরাল, মা আটক